Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ, শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত

  • মোঃ রনি রজব
  • সময়: ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ২৯৬ Time View

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা প্রতিনিধি:

উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক পানি প্রবেশ শুরু হয়েছে। এতে প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৯টায় ২১.৬২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচে।পানিবন্দি এলাকার মধ্যে সদর উপজেলার নারায়ণপুরে ৫০০, আলাতুলিতে ৬০০, শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ২ হাজার, উজিরপুরে ৪৫০ এবং দুর্লভপুরে প্রায় ৩ হাজার পরিবার রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, বন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৪৩ হেক্টর ও শিবগঞ্জে ৩৬০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাঁকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী বলেন,“আমাদের ধান ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন অনেক বাড়ির চারপাশে পানি ঢুকে গেছে, বাড়ির জায়গা ছাড়া চারদিকে পানি।”নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন,“পদ্মার পানি বৃদ্ধিতে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে পুরো নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।”দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আজম আলী জানান,“ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর ও বাদশাপাড়াসহ নিম্নাঞ্চলের জমিগুলো ডুবে গেছে। এখানে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি।”

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন আশপাশের উঁচু জায়গায় বিকল্প পাঠদানের চেষ্টা করছে।ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান,“সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবগঞ্জ উপজেলার মানুষ। তাদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ, শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত

সময়: ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা প্রতিনিধি:

উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক পানি প্রবেশ শুরু হয়েছে। এতে প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৯টায় ২১.৬২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচে।পানিবন্দি এলাকার মধ্যে সদর উপজেলার নারায়ণপুরে ৫০০, আলাতুলিতে ৬০০, শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ২ হাজার, উজিরপুরে ৪৫০ এবং দুর্লভপুরে প্রায় ৩ হাজার পরিবার রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, বন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৪৩ হেক্টর ও শিবগঞ্জে ৩৬০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাঁকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী বলেন,“আমাদের ধান ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন অনেক বাড়ির চারপাশে পানি ঢুকে গেছে, বাড়ির জায়গা ছাড়া চারদিকে পানি।”নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন,“পদ্মার পানি বৃদ্ধিতে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে পুরো নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।”দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আজম আলী জানান,“ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর ও বাদশাপাড়াসহ নিম্নাঞ্চলের জমিগুলো ডুবে গেছে। এখানে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি।”

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন আশপাশের উঁচু জায়গায় বিকল্প পাঠদানের চেষ্টা করছে।ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান,“সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবগঞ্জ উপজেলার মানুষ। তাদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের