Dhaka ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাপেক্সকে দুর্বল করে রাখার খেসারত, জ্বালানি সংকটে পড়েছে দেশ: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৮:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

দেশের বর্তমান জ্বালানিসংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের নীতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ওই সময়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) কার্যত দুর্বল করে রাখা হয়েছিল। ফলে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতা বাড়ায় দেশে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গ্যাস উৎপাদন বাড়াতে ৪০টি কূপ খনন

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জ্বালানিসংকট থেকে দেশকে বের করে আনতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ১০টি কূপ খনন এবং ওয়ার্কওভারের আওতায় ৩০টি কূপের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এসব কূপ থেকে প্রায় ৪৫০ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে খননাধীন আরও সাতটি কূপের কাজ শেষ হলে অতিরিক্ত ৮৫ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাপেক্সের সক্ষমতা বাড়াতে নতুন রিগ

বাপেক্সকে আরও শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের নতুন গ্যাসের উৎস অনুসন্ধানে ৫ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

অফশোর-অনশোর অনুসন্ধানে জোর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর এর আওতায় বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। পাশাপাশি আরেকটি অফশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

অফশোর ও অনশোর—উভয় ক্ষেত্রেই গ্যাস অনুসন্ধান জোরদার করা হলে নতুন উৎসের সন্ধান পাওয়া সম্ভব হবে। আর নতুন গ্যাসের মজুত আবিষ্কার করা গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

বাপেক্সকে দুর্বল করে রাখার খেসারত, জ্বালানি সংকটে পড়েছে দেশ: প্রধানমন্ত্রী

সময়: ০৮:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বর্তমান জ্বালানিসংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের নীতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ওই সময়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) কার্যত দুর্বল করে রাখা হয়েছিল। ফলে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতা বাড়ায় দেশে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গ্যাস উৎপাদন বাড়াতে ৪০টি কূপ খনন

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জ্বালানিসংকট থেকে দেশকে বের করে আনতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ১০টি কূপ খনন এবং ওয়ার্কওভারের আওতায় ৩০টি কূপের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এসব কূপ থেকে প্রায় ৪৫০ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে খননাধীন আরও সাতটি কূপের কাজ শেষ হলে অতিরিক্ত ৮৫ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাপেক্সের সক্ষমতা বাড়াতে নতুন রিগ

বাপেক্সকে আরও শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের নতুন গ্যাসের উৎস অনুসন্ধানে ৫ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

অফশোর-অনশোর অনুসন্ধানে জোর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর এর আওতায় বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। পাশাপাশি আরেকটি অফশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

অফশোর ও অনশোর—উভয় ক্ষেত্রেই গ্যাস অনুসন্ধান জোরদার করা হলে নতুন উৎসের সন্ধান পাওয়া সম্ভব হবে। আর নতুন গ্যাসের মজুত আবিষ্কার করা গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  এনবিসি সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে এফসিসির মাধ্যমে শাস্তির হুমকি ট্রাম্পের