
আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:
কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের উদ্যোগে জামালগঞ্জ উপজেলার, মাহমোদপুর ও সচনা গ্রামে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়-২০২৬ ইং, মূল সুর অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীদের জন্য হোক।

এই বিশেষ দিবসটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার গুরুত্ব তুলে ধরার জন্য সারা বিশ্বে পালিত হয়। নারীর ক্ষমতায়ন, সমাজে তাদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমতার পথ তৈরি করার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি: স্বপন নায়েক। তিনি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিবস নয়, এটি নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা ও উন্নয়নের প্রতীক। তিনি উল্লেখ করেন যে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় সভাপতিত্ব করছেন আছমা বেগম। তিনি বলেন এখন নারীরা আর পিছিয়ে নেই। নারীরা এখন বিভিন্ন কার্যক্রম করে পরিবারের অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে। সবাইকে নারীকে সম্মান ও সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সভা সঞ্চালনা করেন মাঠ সহায়ক, নিশা রানী দাস ও পলাশ দাস। তিনি অত্যন্ত সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন এবং উপস্থিত সকলকে নারী দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করেন মাঠ সহায়ক জামিল হোসেন, অশ্বিনী কুমার রায়, উপেন্দ্র নাথ রায় এবং আমীর হোসেন হৃদয়,নার্গিস আক্তার। তাদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের ফলে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
Reporter Name 



























