Dhaka ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তারাকান্দায় ইউএনও’র সাথে অসদাচরণে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসাইনের সাথে অসদাচরণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে ইউএনও’র কার্যালয়ে প্রবেশ করে জাতীয়তাবাদী যুবদলের বিসকা ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল আলম অসদাচরণ করেন। এ সময় তার সঙ্গে থাকা ১০–১২ জনও ইউএনও’র সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

ঘটনার পর উপজেলা যুবদল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশরাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আশাদুল হক মন্ডল ও যুগ্ম-আহ্বায়ক মোঃ রাসেল মন্ডলের স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও জাকির হোসাইন গণমাধ্যমকর্মীদের বলেন, “বিষয়টি অনভিপ্রেত ও অনাকাঙ্খিত, যা সত্যিই দুঃখজনক।”

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান জানান, ইউএনও’র সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।

এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও অভিযুক্ত যুবদল নেতা আশরাফুল আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

তারাকান্দায় ইউএনও’র সাথে অসদাচরণে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সময়: ০১:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫