Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন পার করছেন শামছুর রহমান ও ছকিনা খাতুন দম্পতি ভূরুঙ্গামারীতে ৫-৬ বছরের বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার হয়নি, প্রশাসনের প্রতি নিন্দা ও ক্ষোভে ভাসছে ফেসবুক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৮ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর সদরে সাবেক ও বর্তমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০২-১১-২০২৬ খ্রিষ্টাব্দ) সোমবার সন্ধ্যায় নবীনগর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে থেকে সালাম রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে নবীনগর থানা ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে স্থানিয় নেতাকর্মীরা। যা এখন নবীনগরে টক অব দ্যা টাউন।

মামলার শিকার নেতাদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য হযরত আলী এবং ছাত্রদল নেতা রাসেলসহ অসংখ্য নেতাকর্মী।

বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়ে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ নয় মাস পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা এসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা করে নেতাকর্মীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান।

বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সভায় পৌর যুবদলের সাবেক আহবায়ক আলী আজ্জমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল। বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, মাঈন উদ্দিন মাঈনু ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে জাতীয় যুব দিবসে র ্যালী আলোচনা সভা,গাছের চারা,সনদ ও চেক বিতরণ

তিনি আরও বলেন, “অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে নবীনগরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী তরুন দলের আবু সায়িদ, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আক্রাম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তফিকুল ইসলাম তপু নবীনগর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অসংখ্য নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সময়: ১১:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর সদরে সাবেক ও বর্তমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০২-১১-২০২৬ খ্রিষ্টাব্দ) সোমবার সন্ধ্যায় নবীনগর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে থেকে সালাম রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে নবীনগর থানা ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে স্থানিয় নেতাকর্মীরা। যা এখন নবীনগরে টক অব দ্যা টাউন।

মামলার শিকার নেতাদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য হযরত আলী এবং ছাত্রদল নেতা রাসেলসহ অসংখ্য নেতাকর্মী।

বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়ে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ নয় মাস পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা এসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা করে নেতাকর্মীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান।

বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সভায় পৌর যুবদলের সাবেক আহবায়ক আলী আজ্জমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল। বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, মাঈন উদ্দিন মাঈনু ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশে মাধবপুরের কালিনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি, বাদী-বিবাদীর উপস্থিতিতে সরেজমিনে সীমানা নির্ধারণ