আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ “মেঘনা”-য় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা নরসিংদী সদর ও মাধবদী থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 




























