Dhaka ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়াণ

  • Reporter Name
  • সময়: ০৬:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, মো. নাসির, বাপসনিউজ:

প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া

হাকিকুল ইসলাম খোকন, মো. নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের (৫৫) প্রয়াণ হয়েছে। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে তাঁর প্রয়াণ হয়েছে। তাঁর অকাল প্রয়াণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর আইবিএননিউজ।

মাহবুব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের পাশাপাশি মাহবুব রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি তাঁকে সহকর্মী, বন্ধু ও কমিউনিটির মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল।

প্রয়াণকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি মো. নাসির এবং তাঁর পুত্র সাবিত নাসিরও জানাজায় উপস্থিত ছিলেন।

মাহবুব রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মো. নাসির বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”

মাহবুব রহমানের প্রয়াণে প্রবাসী বাংলাদেশি সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, মানবিকতা ও স্মৃতি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা

প্রয়াত মাহবুবুর রহমান বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এক উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর প্রয়াণে যুক্তরাষ্ট্রের কটিয়াদি উপজেলা সমিতি ও কিশোরগঞ্জ জেলা সমিতি এবং ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

গত শনিবার, ১৪ আগস্ট ২০২৬ তাঁর প্রয়াণ হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়াণ

সময়: ০৬:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬