
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি:
২০শে এপ্রিল ২০২৬ সোমবার, খুলনা খুলনা জেলার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল ১১:৩০মিনিটে উৎসব মুখর পরিবেশে জরুরী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা হুরে জান্নাত মহোদয়।সিভিল সার্জন খুলনা এর আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ মোসাৎ মাহফুজা খাতুন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা সুচি রানী সাহা, জেলা পরিবার পরিকল্পনা ডেপুটি ডিরেক্টর মোঃ আকিব উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব সহ ফুলতলা উপজেলার স্বনামধন্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই ক্যাম্পেইনের আওতায় ফুলতলা উপজেলার ছয় মাস বয়স থেকে শুরু করে পাঁচ বছর বয়সী এক হাজার বাহাত্তর (১০৭২)জন শিশুকে টিকা দানের উদ্দেশ্যে একটি স্থায়ী কেন্দ্র সহ মোট ৯৭ টি উপ কেন্দ্র আগামী ১০ই মে ২০২৬ তারিখ পর্যন্ত একযোগে কাজ করবে। অনুষ্ঠানে বক্তারা হাম রুবেলা মহামারী প্রতিরোধে সকলকে সতর্ক থেকে প্রতিকার গ্ৰহনের পরামর্শ দিয়েছেন।
Reporter Name 



























