
মো: মারুফ, চট্টগ্রাম:
১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য প্রজন্মের অহংকার ও দেশনায়ক তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর তার বাংলাদেশ আগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৪ নং লালখান বাজার ‘খ’ ইউনিট বিএনপি নেতা মাহফুজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় মাহফুজুর রহমান বলেন প্রিয় নেতা আপনার প্রতিষ্ঠিত আদর্শ ও নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা খুঁজে পাবে। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও আপনি দেশের মানুষের আশা ভরসার প্রতীক হয়ে থেকেছেন। আপনার স্বদেশ আগমন গণতন্তকামী জনগণের জন্য আনন্দ ও অনুপ্রেরণার বাচ্চা বয়ে এনেছে।
বিএনপি নেতা মাহফুজুর রহমান বলেন তারেক রহমানের আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোর হিসেবে বিবেচিত হবে। দীর্ঘদিন ধরে নিপীড়িত অবঞ্চিত মানুষের প্রত্যাশা পূরণে তার ভূমিকা হবে ঐতিহাসিক।
উল্লেখ্য তারেক রহমানের স্বদেশ আগমনকে কেন্দ্র করে ১৪ নং লালখান বাজার চট্টগ্রামসহ সারাদেশে বিএনপি ও ঙ্গসংগঠনের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উদ্দীপনামূলক পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 




























