Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা-এ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলাতেও একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মো. মাহাবুবুর রহমান, ডা. আজরীন, এইচআই ইনচার্জ লাকি আক্তার, নার্সিং ইনচার্জ ফাতেমা আক্তার এবং এমটিপিআই মো. দেলোয়ার হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বুড়িচং উপজেলার ৪৩৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হবে।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সময়: ০৮:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা-এ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলাতেও একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মো. মাহাবুবুর রহমান, ডা. আজরীন, এইচআই ইনচার্জ লাকি আক্তার, নার্সিং ইনচার্জ ফাতেমা আক্তার এবং এমটিপিআই মো. দেলোয়ার হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বুড়িচং উপজেলার ৪৩৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হবে।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা