Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় বিএনপি দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

  • Reporter Name
  • সময়: ১০:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬২ Time View

মো.মেহেদী হাসান,  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় প্রয়াত দুই বিএনপি নেতা ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এই দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত, তাদের পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী সরদার।

দোয়া মাহফিলে বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আব্দুল আজিজ ভাই ও ভাঙ্গুড়া পৌর বিএনপির মোতালেব হোসেন দু’জনেই ছিলেন দলের জন্য এক নিবেদিত প্রাণ। আল্লাহর ডাকে আমাদের ছেড়ে তারা না ফেরার দেশে চলে গেছেন। আপনারা সকলেই দোয়া করবেন-মহান আল্লাহ্ তায়ালা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এসময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, প্রয়াত বিএনপি নেতা আব্দুল আজিজের একমাত্র সন্তান প্রভাষক জাকির হোসেন, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

ভাঙ্গুড়ায় বিএনপি দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

সময়: ১০:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬