
আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:
কারিতাস বাংলাদেশ-এর ELSRP প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মমিন পুর গ্রামে দিনব্যাপী গবাদি প্রাণীর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই গ্রামের নারী পুরুষ, মমিন পুর স্কুলমাঠে গরু, ছাগল, ভেড়া, হাস, মুরগি, নিয়ে চলে আসেন। স্বাস্থ্যসম্মত গবাদি প্রাণী উৎপাদনের লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমকে ঘিরে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
জামালগঞ্জ উপজেলার পশু হাসপাতালের এফ.এ. হুমায়ূন রশীদ তালহা। তিনি গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, সঠিক পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টিকাদানের সুফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন, সহযোগিতায় ছিলেন, সি.এ সুপ্রিয় তালুকদার, ইউসুফ মিয়া।

কারিতাস বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি বলেন, ELSRP প্রকল্পের উদ্দেশ্য হলো বিপদাপন্ন ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত মানুষের জীবিকা উন্নয়ন, বিশেষ করে কৃষি ও গবাদি পশুপালন,হাস মুরগি, ভেড়া, স্বাস্থ্যসেবা, সঠিক পুষ্টি এবং আধুনিক পদ্ধতিতে পশুপালন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান নিশ্চিত করা, এবং উন্নত পদ্ধতিতে পশু পালন করার আহ্বান জানানা।
মাঠ সহায়ক, কল্যাণ ব্রত তালুকদার, সম্রাজ মিয়া, রাকিব হাসান, সারাদিন মাঠে থেকে টিকাদান কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রতিটি পরিবারে টিকা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মানুষকে উৎসাহিত করেন। ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, এই ধরনের কার্যক্রম গ্রামের পশুপালকদের আর্থিক উন্নয়ন ও গবাদি প্রাণীর রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দিনব্যাপী অনুষ্ঠিত এই টিকাদান কর্মসূচিতে বিপুলসংখ্যক গবাদি প্রাণী টিকা গ্রহণ করে। অংশগ্রহণকারীরা কারিতাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 





















