Dhaka ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা

মিলন বৈদ্য শুভ, রাউজান ( চট্টগ্রাম) :

ঢাক-ঢোল, তবলা আর বাঁশির সুরে সুরে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের রাউজানে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখী শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ উৎসব পালন করা হয়।
সকালে রাউজান সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী র‌্যালি বের করা হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত এই শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

পরে রাউজান সরকারি কলেজ রাউজান কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আব্বাছ। প্রধান বক্তা ছিলেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল আলম জীবন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, শওকত উদ্দিন ইবনে হোসেন এবং মো. জহিরুল ইসলাম।
বিএনপি নেতা শহীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মুহাম্মদ রেওয়াজ, নুরুল আজিম চৌধুরী, প্রদীপ কুমার বড়ুয়া ও নার্গিস আকতার।
এছাড়া বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসাইন।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব—এটি কেবল আনন্দের দিন নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলা এই বৈশাখ। নতুন বছরে সব ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নাছির, মোহাম্মূ. হোসেন, মো. ফোরকান, দেলোয়ার খাঁন, আরিফ চৌধুরী, ইয়াকুব উদ্দীন আরিফ ও ফাহিমসহ আরও অনেকে।
এদিকে রাউজান সরকারি কলেজ, রাউজান আর.আর.এ.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয় ও রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগীত স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনার পাশাপাশি কবিতা আবৃত্তি, নৃত্য ও লোকজ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে রাউজানবাসী বরণ করে নেয় বাংলা নতুন বছর—আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য আবহে।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা

সময়: ০৫:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬