Dhaka ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪০০ কেজি মাছ জব্দ

  • Reporter Name
  • সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৯৩ Time View

সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-এ ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার মালিককে জরিমানা এবং বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০ কেজি মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত ১৩ মে ২০২৬ বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মোঃ জহিরুন্নবী-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী এবং বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন-এর বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী।

অভিযান চলাকালে সমুদ্রে মাছ ধরার দায়ে একটি ট্রলার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আনুমানিক ৪০০ কেজি ইলিশ, পোয়া, ঢেলা, চৌক্কা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা।

পরে জব্দকৃত মাছগুলো ফুলখালী স্লুইস ঘাটে এনে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

রাঙ্গাবালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪০০ কেজি মাছ জব্দ

সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬