Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৬:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১২৪ Time View

 

রাজশাহী প্রতিনিধি:


রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মাহমুদ (৩০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‍্যাব-৫-এর একটি অভিযানিক দল কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পরের যোগসাজশে বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুনঃ  পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সময়: ০৬:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

 

রাজশাহী প্রতিনিধি:


রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মাহমুদ (৩০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‍্যাব-৫-এর একটি অভিযানিক দল কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পরের যোগসাজশে বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুনঃ  নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ