Dhaka ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রশ্নের সুযোগ নেই, ক্যামেরা বন্ধ: খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বর ব্যবহার করে দলিল রেজিস্ট্রির অভিযোগ আবেদুলের বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড রংপুরের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাব! ভোলাহাটে মানসিক সমস্যায় ভুগছিলেন এমন যুবকের মরদেহ উদ্ধার রাজপথ থেকে কারাগার, আবারও মানুষের পাশে দাঁড়াতে চান জাহাঙ্গীর আলম পিন্টু বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক চলাচল রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি দেয়াল নির্মাণের ফলে অন্তত ২৫ থেকে ৩০টি পরিবার সরাসরি ভোগান্তিতে পড়েছে।

আজ বেলা ১১টা ৩০ মিনিটে অত্র এলাকায় প্রায় ২৫–৩০টি পরিবারের প্রায় ২০০ জন নারী, পুরুষ ও শিশু অংশ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। কিন্তু এখানে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বহু বছর ধরে ব্যবহৃত একটি রাস্তা বন্ধ করে দিয়ে নাগরিক দুর্ভোগ বাড়ানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রায় ৪১ বছর ধরে তারা যে পথ দিয়ে যাতায়াত করে আসছেন, সেটিই হঠাৎ করে দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জরুরি পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে না, এমনকি জানাজা বা দাফনের সময় খাটিয়া নিয়েও প্রবেশ সম্ভব নয়। নারী, শিশু ও বয়স্কদের দৈনন্দিন চলাচলও কঠিন হয়ে পড়েছে।

মানববন্ধনে কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, একজন জেলা প্রশাসক জেলার অভিভাবকস্বরূপ। তার দপ্তরের এমন সিদ্ধান্ত জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। প্রশাসনের কাজ নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা। সেখানে উল্টোভাবে চলাচলের পথ বন্ধ করে দেওয়া জনমনে প্রশ্ন তুলছে।

তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি জটিল আকার নিতে পারে। ক্ষোভ বাড়তে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানান বক্তারা।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, দেয়াল অপসারণ করে অন্তত ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা বরাদ্দ দিয়ে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত সংলাপ ও সমাধানের প্রত্যাশা করছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রশ্নের সুযোগ নেই, ক্যামেরা বন্ধ: খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক চলাচল রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

সময়: ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬