মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা:
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সীর শ্বশুর ও ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর (নোয়াপাড়া) গ্রামের সুলতান আহমেদ মাস্টার (৯৫) গতকাল মঙ্গলবার রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
বুধবার বাদ জোহর সাদকপুর (নোয়াপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. সাইফুল ইসলাম টিপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিলান হোসেন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশের আহমেদ, জামায়াতের আমির মুমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, জামায়াত নেতা ফারুক, ইউপি সদস্য শেফাউল, পৌরসভার মেয়র প্রার্থী সাব্বিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
Reporter Name 

























