Dhaka ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিএনপিতে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও দখলবাজের কোন স্থান নেই,বিএনপি জনগণের সুরক্ষার সরকার কালিগঞ্জে বিএনপির আলোচনা সভায় -কাজী আলাউদ্দিন

ছবি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির প্রার্থী ঘোষণা, অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন।

কালীগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, নাজিমগঞ্জ বাজারে অফিস উদ্বোধন, নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরুর প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেছেন, “বিএনপি সরকার জনগণের সুরক্ষার সরকার। বিএনপিতে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির স্থান নেই। আমি ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বাজেট নিয়ে এসেছি। তার মধ্যে মথুরেশপুর ইউনিয়নের জন্য সাড়ে ১০ কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের বিএনপির মধ্যে আর কোনো ভাগাভাগি না করে আসুন, আমরা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব গড়ে তুলি। আমাদের একক প্রার্থী হিসেবে আপনাদের সামনে সৎ ব্যক্তিত্ব মো. আব্দুস সালামকে উপস্থাপন করলাম। আমি আশা করি, আপনারা সবাই একমত হবেন।”

কাজী মো. আলাউদ্দিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিএনপি। শহীদ জিয়ার আদর্শেই দেশ পরিচালনা করেছেন তিনবারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। আর তাঁদের আদর্শকে বুকে ধারণ করে পথ পরিক্রমা পার করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া। আসুন, আমরা মথুরেশপুর তথা কালীগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উপস্থাপন করি।”

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ইউনিয়ন জিয়া পরিষদ অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা আবু তাহের এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সালাম গাইন।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম টোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের শাহজাহান, ইউপি সদস্য শেখ রহমত আলী, জিয়া পরিষদের সভাপতি ও সেক্রেটারিসহ মথুরেশপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সালাম গাইনকে সবার সামনে পরিচিত করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও প্রচারণা এবং নির্বাচনী অফিস উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিএনপিতে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও দখলবাজের কোন স্থান নেই,বিএনপি জনগণের সুরক্ষার সরকার কালিগঞ্জে বিএনপির আলোচনা সভায় -কাজী আলাউদ্দিন

সময়: ০৯:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, নাজিমগঞ্জ বাজারে অফিস উদ্বোধন, নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরুর প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেছেন, “বিএনপি সরকার জনগণের সুরক্ষার সরকার। বিএনপিতে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির স্থান নেই। আমি ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বাজেট নিয়ে এসেছি। তার মধ্যে মথুরেশপুর ইউনিয়নের জন্য সাড়ে ১০ কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের বিএনপির মধ্যে আর কোনো ভাগাভাগি না করে আসুন, আমরা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব গড়ে তুলি। আমাদের একক প্রার্থী হিসেবে আপনাদের সামনে সৎ ব্যক্তিত্ব মো. আব্দুস সালামকে উপস্থাপন করলাম। আমি আশা করি, আপনারা সবাই একমত হবেন।”

কাজী মো. আলাউদ্দিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিএনপি। শহীদ জিয়ার আদর্শেই দেশ পরিচালনা করেছেন তিনবারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। আর তাঁদের আদর্শকে বুকে ধারণ করে পথ পরিক্রমা পার করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া। আসুন, আমরা মথুরেশপুর তথা কালীগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উপস্থাপন করি।”

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ইউনিয়ন জিয়া পরিষদ অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা আবু তাহের এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সালাম গাইন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন