
রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার মডেল স্কুলে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক পিন্টু দাসের পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পাঠ্যবইয়ের বাহিরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলা-ধুলার গুরুত্ব অপরিসিম।
তাই আনন্দঘন পরিবেশে লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলা-ধুলার আয়োজন করতে হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসেলিম কবিরসহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি 




























