Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ বিএনপির দুর্দিনে কর্মীদের পাশে থাকা উপজেলা বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক বিশ্বস্ত নাম রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সাপাহারে শিক্ষক আছেন ১৫ জন, কাগজে শিক্ষার্থী ২৯৯; মাদ্রাসায় গিয়ে মিলল মাত্র ৪ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রামপুলিশের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল হক উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুবেল হকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বুঝিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় কয়েকজন আমবাগানে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহের অভিযোগ করা হয়েছিল। পরে উভয় পক্ষের কথা শুনে তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বুঝিয়ে স্বামী-স্ত্রীকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সকালে রুবেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির

সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

সময়: ০৮:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রামপুলিশের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল হক উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুবেল হকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বুঝিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় কয়েকজন আমবাগানে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহের অভিযোগ করা হয়েছিল। পরে উভয় পক্ষের কথা শুনে তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বুঝিয়ে স্বামী-স্ত্রীকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সকালে রুবেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের