Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাহিত্যিক লায়ন গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে, নানা কর্মসূচি ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর শুভ জন্মদিন আগামী ৬ মে (বুধবার)। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, লায়ন গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন ও আয়েশা খাতুনের সন্তান।

১৯৮০’র দশক থেকে তিনি জাতীয় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে পরিচিতি লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণির কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা এবং কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই উল্লেখযোগ্য।

তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। এছাড়া তিনি ‘নিরাপদ নিউজ’-এর যুগ্ম সম্পাদক ও ‘বাংলাদেশ সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক সংগঠন হিসেবেও তিনি সক্রিয়। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৬-২৭ মেয়াদে অষ্টমবারের মতো এ পদে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কবি সংসদ বাংলাদেশ-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন তিনি। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন “মেলভিন জোন্স ফেলো (এমজেএফ)” সম্মাননাসহ দুই শতাধিক পুরস্কার লাভ করেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪দিন বয়সী নবজাতকের মৃত্যু; ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি আয়োজন করবে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত

সাহিত্যিক লায়ন গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে, নানা কর্মসূচি ঘোষণা

সময়: ১০:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর শুভ জন্মদিন আগামী ৬ মে (বুধবার)। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, লায়ন গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন ও আয়েশা খাতুনের সন্তান।

১৯৮০’র দশক থেকে তিনি জাতীয় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে পরিচিতি লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণির কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা এবং কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই উল্লেখযোগ্য।

তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। এছাড়া তিনি ‘নিরাপদ নিউজ’-এর যুগ্ম সম্পাদক ও ‘বাংলাদেশ সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক সংগঠন হিসেবেও তিনি সক্রিয়। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৬-২৭ মেয়াদে অষ্টমবারের মতো এ পদে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কবি সংসদ বাংলাদেশ-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন তিনি। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন “মেলভিন জোন্স ফেলো (এমজেএফ)” সম্মাননাসহ দুই শতাধিক পুরস্কার লাভ করেছেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরে মুগ্ধ প্রবাসী বাঙালি