Dhaka ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

  • Reporter Name
  • সময়: ১১:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯৫ Time View

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নব নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার সহ প্রশাসনের অন‍্যান‍্য কর্মকর্তা ও সোনাহাট স্থলবন্দরের ব‍্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি ( রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে সওজ। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে নির্মাণকাজ করছে। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ৪ দফায় সময় ও ব্যয় বাড়িয়ে ৭ বছরেও সেতুর কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর হতে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগামী জুনে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু কাজের ধীর গতির কারণে স্থানীয়দের ধারণা আগামী জুনে সেতুটি চলাচলের জন‍্য খুলে দেওয়া সম্ভব নয়। তাই সোনাহাট সেতুর কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সেতুর কাজ পরিদর্শন শেষে নির্দিষ্ট সময়ের তথা আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন তিনি।এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর এপ্রোজ রোড় তৈরি হয়েছে। আর পর্ব প্রান্তে জমি অধিগ্রহণ নিয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলমান আছে। আশা করি আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে।

Tag :

জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

সময়: ১১:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬