Dhaka ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন নবীনগরের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

  • Reporter Name
  • সময়: ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে বুড়িরচর ইউনিয়নের ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে ট্যাব দেওয়া হয়। এসব ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছালাহউদ্দিন শিকদার ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, নির্ভুল ও কার্যকর হবে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

সময়: ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে বুড়িরচর ইউনিয়নের ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে ট্যাব দেওয়া হয়। এসব ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছালাহউদ্দিন শিকদার ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, নির্ভুল ও কার্যকর হবে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থী