Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

 

 

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি : জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় আন্ধারমানিক নদীর তীরে হ্যালিপ্যাড মাঠে এ আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা।

আয়োজনটি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাইকেল র‌্যালিতে শিক্ষার্থীসহ স্থানীয় পরিবেশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে। দেশের কৃষি উৎপাদন, মৎস্য খাত ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় এই ক্ষতিপূরণ যথাযথভাবে ব্যয় করতে হবে বলেও তারা জোর দাবি জানান।

বক্তাদের মতে, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। তাই উপকূলের মানুষের জীবন, সম্পদ ও পরিবেশ সুরক্ষায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সময়: ০৬:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

 

 

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি : জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় আন্ধারমানিক নদীর তীরে হ্যালিপ্যাড মাঠে এ আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা।

আয়োজনটি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাইকেল র‌্যালিতে শিক্ষার্থীসহ স্থানীয় পরিবেশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে। দেশের কৃষি উৎপাদন, মৎস্য খাত ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় এই ক্ষতিপূরণ যথাযথভাবে ব্যয় করতে হবে বলেও তারা জোর দাবি জানান।

বক্তাদের মতে, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। তাই উপকূলের মানুষের জীবন, সম্পদ ও পরিবেশ সুরক্ষায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ  পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা