Dhaka ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন, লং মার্চের তেল কোথা থেকে আসবে: প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ গেল শিক্ষিকার ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, নানা অভিযোগ ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০ জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আইনমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজান ছিটিয়াপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপন

  • Reporter Name
  • সময়: ১০:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৭২ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

রাউজানের দক্ষিণ সুনতানপুর ছিটিয়াপাড়া সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক তিথি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবকে কেন্দ্র করে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে পরিণত হয়।

মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা, ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ভোগরতি কীর্তন, রাজভোগ নিবেদন, পুরস্কার বিতরণ ও অন্নপ্রসাদ বিতরণ।

মহোৎসব উদযাপন পরিষদের নেতৃত্ব দেন সভাপতি তপন তালুকদার।অমিত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক রাজু দাশ গুপ্ত এবং সহ-সাধারণ সম্পাদক সুজন দাশ গুপ্ত।

সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ডা. রাখাল দাশ গুপ্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানস দাশ গুপ্ত, দীপু চক্রবর্ত্তী, অমল দাশ গুপ্ত, মিলন দাশ গুপ্ত, নারায়ণ দাশ গুপ্ত, শিবু প্রসাদ দাশ গুপ্ত, বরুণ দাশ গুপ্ত ও অমর দাশ গুপ্ত।

এ ছাড়া সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ গুপ্ত এবং অর্থ সম্পাদক পিংক দাশ গুপ্তসহ উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উক্ত মহোৎসবে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
Tag :
জনপ্রিয় নিউজ

শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

রাউজান ছিটিয়াপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপন

সময়: ১০:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

রাউজানের দক্ষিণ সুনতানপুর ছিটিয়াপাড়া সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক তিথি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবকে কেন্দ্র করে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে পরিণত হয়।

মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা, ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ভোগরতি কীর্তন, রাজভোগ নিবেদন, পুরস্কার বিতরণ ও অন্নপ্রসাদ বিতরণ।

মহোৎসব উদযাপন পরিষদের নেতৃত্ব দেন সভাপতি তপন তালুকদার।অমিত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক রাজু দাশ গুপ্ত এবং সহ-সাধারণ সম্পাদক সুজন দাশ গুপ্ত।

সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ডা. রাখাল দাশ গুপ্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানস দাশ গুপ্ত, দীপু চক্রবর্ত্তী, অমল দাশ গুপ্ত, মিলন দাশ গুপ্ত, নারায়ণ দাশ গুপ্ত, শিবু প্রসাদ দাশ গুপ্ত, বরুণ দাশ গুপ্ত ও অমর দাশ গুপ্ত।

এ ছাড়া সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ গুপ্ত এবং অর্থ সম্পাদক পিংক দাশ গুপ্তসহ উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উক্ত মহোৎসবে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল