Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় গাছে গাছে ছড়াচ্ছে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা

  • Reporter Name
  • সময়: ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৪ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলায় বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ-মৌ সুবাস। প্রকৃতিজুড়ে ছড়িয়ে পড়েছে বসন্তের আবেশ। শীতের জড়তা কাটিয়ে ঋতুরাজ বসন্তের আগমনে নীলফামারী ডিমলা উপজেলা বিভিন্ন ইউনিয়নে ছোট-বড় আমগাছে ফুটতে শুরু করেছে নতুন মুকুল। মুকুলের হলুদাভ আভা আর মন মাতানো ঘ্রাণ যেন মধুমাসের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে চারদিকে। মৌমাছির গুনগুন আর কোকিলের কুহুতানে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি।

ডিমলা উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা গেছে বাড়ির আঙিনা,পুকুরপাড় কিংবা রাস্তার ধারে প্রায় সর্বত্রই আমগাছগুলো মুকুলে ছেয়ে গেছে। ধীরে ধীরে প্রতিটি ডাল ভরে উঠছে মুকুলে, বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্য।

স্থানীয়দের মতে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর কিছুটা আগেই আমগাছে মুকুল এসেছে। মাঘের শেষ আর ফাল্গুনের শুরুতেই অধিকাংশ গাছে মুকুল ফুটতে শুরু করেছে। যদিও এ উপজেলায় বাণিজ্যিক ভাবে বড় আকারে আমচাষ হয় না, তবুও স্থানীয়রা বিভিন্ন হাট-বাজার,স্থানীয় নার্সারি থেকে চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় আমগাছ রোপণ করে থাকেন।

স্থানীয়রা জানান, আমের মুকুলের প্রধান শত্রু কুয়াশা ও অতিবৃষ্টি,ঝড়ের কারণে অনেক সময় মুকুল ঝরে পড়ে বা নষ্ট হয়ে যায়। তবে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের সম্ভাবনা ভালো বলেই আশা করছেন তারা।

ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা গ্রামের আলম, বুলবুল বলেন, “এবার অন্য বছরের তুলনায় বেশি মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”

ডিমলা সদর ইউনিয়নের কুঠিপড়া,রামডাঙ্গা আমতলী গ্রামের আমের বড়বাগানে কেয়ারটেকার মানিক,রফিকুল জানান “অন্যবারের চেয়ে কিছুটা আগেই মুকুল এসেছে। মুকুল আসার পর থেকেই গাছের পরিচর্যা শুরু করেছি। রোগ-বালাই থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওষুধ স্প্রে করছি।”

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না হবলেন, “এবার আগাম মুকুল এসেছে। কোথাও কোথাও গাছে একসঙ্গে মুকুল ও নতুন পাতা দেখা যাচ্ছে। ডিমলায় নির্দিষ্ট কোনো বাণিজ্যিক আমবাগান নেই। তবে কেউ বাণিজ্যিকভাবে আমচাষে আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেবে।” তিনি আরো বলেন
“আবহাওয়া অনুকূলে থাকলে মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা কম। আমের মুকুল সুরক্ষায় উকুননাশক এভোমেট্রিন ও ছত্রাকনাশক মেনকোজেভ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ উপজেলায় মাটি ও আবহাওয়া আমচাষের জন্য উপযোগী। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আমচাষের সম্ভাবনাও রয়েছে।”

আরও পড়ুনঃ  বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডিমলায় গাছে গাছে ছড়াচ্ছে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা

সময়: ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬