Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

  • Reporter Name
  • সময়: ০৭:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১১৫ Time View

বিদায় ১৪৩২, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখকে ঘিরে যখন সারাদেশে উৎসব-উল্লাসের প্রস্তুতি, তখন ভিন্ন এক বার্তা দিলেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি নতুন বছরকে ফজরের নামাজ দোয়া, ও নফল ইবাদত এর মাধ্যমে শুরু করার আহ্বান জানিয়েছেন।

দুধরচকী বলেন, বাংলা নববর্ষ উদযাপনে অনেকেই হৈ-হুল্লোড়, ক্রীড়া-কৌতুক এবং জাগতিক আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। কিন্তু একজন সচেতন মুমিনের উচিত নতুন বছরকে উপলক্ষ করে নিজের জীবনকে পর্যালোচনা করা—গত বছর কী অর্জন হয়েছে, কী হারিয়েছি এবং আগামী বছরে কীভাবে নিজেকে আরও উন্নত করা যায়, তা ভেবে দেখা।

কুরআনের আলোকে সময় ও মাসের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, আল্লাহ তাআলা মানবজাতিকে সময়ের হিসাব বুঝার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। তাই নববর্ষের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন কোনো কাজ করা উচিত নয়, যা মানুষের আমলনামাকে কলঙ্কিত করে।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী হজরত আলী (রা.)-এর একটি বাণী উদ্ধৃত করে বলেন, “রাতের আঁধারে এমন কোনো কাজ করো না, যার জন্য দিনের আলোতে লজ্জিত হতে হয়।” তিনি আরও বলেন, একজন প্রকৃত মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নেয় এবং প্রতিটি দিনকে নতুনভাবে শুরু করার চেষ্টা করে।

তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান, নববর্ষের সূচনায় তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, দোয়া ও বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে। একই সঙ্গে অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামীর জন্য কল্যাণ কামনা করা উচিত।

তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি দিন যেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হয় এবং আমরা যেন কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি।”

নববর্ষ উপলক্ষে তিনি দেশ, জাতি ও সমগ্র বিশ্বের জন্য কল্যাণ ও শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি সবাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করেন।

উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের কদমতলীর হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব এবং জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সময়: ০৭:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬