Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা “মমতা” কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার। এছাড়াও মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি গবাদিপশু পালনে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবাদিপশুর বিভিন্ন সংক্রমণজনিত রোগ যেমন ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।

উল্লেখ্য, মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খামারিদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

সময়: ১০:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা “মমতা” কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার। এছাড়াও মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি গবাদিপশু পালনে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবাদিপশুর বিভিন্ন সংক্রমণজনিত রোগ যেমন ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।

উল্লেখ্য, মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খামারিদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর