Dhaka ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নিরাপত্তার প্রত্যয়ে জনতার পাশে পুলিশ: সুনামগঞ্জে মতবিনিময় সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নামাযের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সমূহ জানা না থাকলে জেনেনিন! চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে ভালো কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করবো — এমপি ফজলুল হক মিলন অবৈধভাবে নদীপথে গরু এনে এলাকায় রেখে বাজারে বিক্রি, পুলিশের অভিযানে গরুসহ আটক ৫ গ্যারেজ লুট মামলা ও ছাত্রলীগ সংশ্লিষ্টতায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো শিক্ষা, সমাজসেবা ও জাতি গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়”—মেয়র শাহাদাত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২২ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

ফটো চিএে, আপোষ জয়ধর,

ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন ও বিশ্ব শান্তি কামনায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা। “যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে নগরীর ডি.সি. হিল চত্বর থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দনকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”

তিনি বলেন, “যুদ্ধ নয় শান্তি চাই—এই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না। ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

মেয়র আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া বাপ্পি কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

নিরাপত্তার প্রত্যয়ে জনতার পাশে পুলিশ: সুনামগঞ্জে মতবিনিময় সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান

“গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়”—মেয়র শাহাদাত

সময়: ০৭:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬