
রনজিৎ সরকার রাজ, (দিনাজপুর) প্রতিনিধি :
১ মে শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি করেছে ।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম।
জেলা বিএনপি’র উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু।
পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন ও আরিফ মাসুম পল্লব।
র্যালিতে শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীও অংশ গ্রহণ করে।
অপর দিকে প্রধান অতিথি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমানের উপস্থিতিতে উপজেলা জামাতের আমির ক্বারী আজিজুর রহমানের নেতৃত্বে বিশাল কর্মী বাহিনীর একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন দল ঘোষিত আগামীতে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, এলাকার কৃতি সন্তান, জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ অনেকে।
একই ভাবে উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক-ট্যাংক লরি-ট্রাক্টর তথা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন,
অটোরিকশা -ভ্যান চালক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভা করেছে ।
তারা শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের দাবীতে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছেন।
Reporter Name 




















