
সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাটে শিবপুর আদর্শ চাষী ক্লাবের ৪ বিঘা বেদখল জমি উদ্ধার প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা শিবপুর আদর্শ চাষী ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল মাস্টার ও ছাত্রদল সভাপতি সিজান আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) এর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি, ইউনিয়ন বিএনপির সভাপতি হজরত সরকার, শিক্ষক ফোরামের সহ সভাপতি গাজীউর রহমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজী এনামুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি সোবহান মণ্ডল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজমুল হুদা বাবু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান সরদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, শিবপুর হাট বণিক সমিতির সভাপতি সাদেক এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল সভাপতিত্বে ও শিবপুর আদর্শ চাষী ক্লাবের সভাপতি তপন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন,” এই মাঠ শিবপুর আদর্শ চাষী ক্লাবের সম্পদ এতে কোন সন্দেহ নাই। এটা খেলার মাঠ হোক বা আবাদি জমি হোক তা এই ক্লাবেরই এক্তিয়ারভুক্ত। যেহেতু পক্ষ বিপক্ষের একটা বিষয় আছে সেজন্য আগামী আইন-শৃঙ্খলা মিটিং এ আমরা এর সিদ্ধান্ত নিব।
এ সময় আরো উপস্থিত বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পলান সরদার, সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল সরকার, আব্দুল আজিজ মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী রফিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ জামান সাবু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ সরদার, জেলা শ্রমিক দলের সহ সংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ক্লাবের সহ সভাপতি জালাল, ইউনিয়ন যুবদল নেতা রানা, ক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান ময়না, ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক মাসুদ, ছাত্রনেতা অনিক, রুহুল আমিন লুলু, আফাজ মাস্টার, আলী, বিশাল, খুরশেদ, সালাম, আলাল, উম্মেদ, নজরুল, আসিক, রুমেল, আসাদুল, মিনাজ্জুল, মোকলেসুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 

























