Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিভ্রান্তিকর সংবাদের জেরে ক্ষতিগ্রস্ত ব্যবসা, পেট্রোল-অকটেন সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ

  • Reporter Name
  • সময়: ০১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৫ Time View

মো. সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জ্বালানি ব্যবসায়ী আশরাফ আলীকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে একটি বেসরকারি টেলিভিশন ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে। এর ফলে দীর্ঘদিনের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে এবং ডিপো থেকে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় উপজেলায় পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ব্যবসায়ী আশরাফ আলী ও তার ছেলে সুমন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তারা অভিযোগ করেন, জেলা থেকে আসা কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি ডিজেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জ্বালানি সরবরাহের পরিসংখ্যান ভুলভাবে উপস্থাপনের কারণে ডিপোতে ভুল বার্তা পৌঁছায় এবং পরবর্তীতে তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সুমন বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজেন্ট হিসেবে এলাকায় জ্বালানি সরবরাহ করে আসছেন। উপজেলার অধিকাংশ ডিজেল, পেট্রোল ও অকটেন তাদের মাধ্যমেই সরবরাহ হতো। চলমান সংকটে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এপ্রিল মাসে প্রায় ৮৭ হাজার ৫০০ লিটার ডিজেল কৃষকদের জন্য সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একাধিকবার পেট্রোল ও অকটেন বিক্রয় করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে ডিজেলের পরিসংখ্যানকে পেট্রোল-অকটেন হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। এছাড়া তাদের মালিকানাধীন ট্রাককে অন্যের নামে দেখানো এবং একটি চলমান প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন হিসেবে প্রচার করাও অপসাংবাদিকতার শামিল।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশ জ্বালানির চাহিদা পূরণ করেন এজেন্ট আশরাফ আলী। তার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষি কাজ ও যানবাহন চলাচলে সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে সুমন আরও বলেন, “গণমাধ্যমে আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা দুঃখজনক। আমরা গণমাধ্যমকে সম্মান করি, তবে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানাই।”

Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

বিভ্রান্তিকর সংবাদের জেরে ক্ষতিগ্রস্ত ব্যবসা, পেট্রোল-অকটেন সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ

সময়: ০১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬