Dhaka ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, অটোচালকদের আন্দোলনে তীব্র যানজট

  • Reporter Name
  • সময়: ০১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৭৪ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দিকে মৌচাক স্কাউট রোড এলাকায় আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে সড়কে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। এর ফলে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুনঃ  কবরস্থানের জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, অটোচালকদের আন্দোলনে তীব্র যানজট

সময়: ০১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দিকে মৌচাক স্কাউট রোড এলাকায় আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে সড়কে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। এর ফলে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত