Dhaka ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে কর্মসৃজনের শ্রমিক দিয়ে মেম্বারের বাড়ির কাজ করানোর অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০২:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের ব্যক্তিগত বাড়ির কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এইচকে আনোয়ারের বাড়ির সামনে নির্মাণাধীন একটি ঘরে ইট-বালি লোড-আনলোডসহ বিভিন্ন কাজে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের নিয়োজিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে প্রায় ৩০ জন শ্রমিক মাঝি মুজিব ও সুলতানের নেতৃত্বে সেখানে কাজ করেন। পরদিন ৫ মে আরও পাঁচজন শ্রমিককে ওই বাড়ির কাজে যুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, কাজে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে ইউনুছ, মাহফুজ, নুর হোসাইন, মো. আইয়ুবের ছেলে এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।

হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, “মেম্বার অনিয়ম করে অনেক প্রকৃত শ্রমিককে বাদ দিয়ে তার আত্মীয়স্বজন ও দলীয় ঘনিষ্ঠদের কর্মসৃজন প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন।”

স্থানীয়দের দাবি, অতীতেও তিনি কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। পাশাপাশি সড়ক নির্মাণে অনিয়ম, দলিল জালিয়াতির মামলা এবং অসচ্ছলদের চালের কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত হোসাইন আহমদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, “কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত গৃহনির্মাণ বা বাড়ির কাজ করানো সম্পূর্ণ অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে
Tag :
জনপ্রিয় নিউজ

৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

টেকনাফে কর্মসৃজনের শ্রমিক দিয়ে মেম্বারের বাড়ির কাজ করানোর অভিযোগ

সময়: ০২:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের ব্যক্তিগত বাড়ির কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এইচকে আনোয়ারের বাড়ির সামনে নির্মাণাধীন একটি ঘরে ইট-বালি লোড-আনলোডসহ বিভিন্ন কাজে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের নিয়োজিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে প্রায় ৩০ জন শ্রমিক মাঝি মুজিব ও সুলতানের নেতৃত্বে সেখানে কাজ করেন। পরদিন ৫ মে আরও পাঁচজন শ্রমিককে ওই বাড়ির কাজে যুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, কাজে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে ইউনুছ, মাহফুজ, নুর হোসাইন, মো. আইয়ুবের ছেলে এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।

হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, “মেম্বার অনিয়ম করে অনেক প্রকৃত শ্রমিককে বাদ দিয়ে তার আত্মীয়স্বজন ও দলীয় ঘনিষ্ঠদের কর্মসৃজন প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন।”

স্থানীয়দের দাবি, অতীতেও তিনি কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। পাশাপাশি সড়ক নির্মাণে অনিয়ম, দলিল জালিয়াতির মামলা এবং অসচ্ছলদের চালের কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত হোসাইন আহমদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, “কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত গৃহনির্মাণ বা বাড়ির কাজ করানো সম্পূর্ণ অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হালুয়াঘাটে অভিযোগকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য