Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত শ্যামনগরে পাঁচ বছর বয়সে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা” অবশেষে উন্মুক্ত হলো কালিগঞ্জের মহেশ্বরপুর খাল, স্বস্তি ফিরেছে ১০ গ্রামের কৃষকের মাঝে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড পোরশা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার নির্বাচিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু ১৯ মে

  • Reporter Name
  • সময়: ১০:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১২ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২১ মে পর্যন্ত।

রবিবার (১৭ মে) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ মে সকাল ১০টায় ভূমি ভবন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • ই-নামজারির আবেদন গ্রহণ
  • অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা
  • খতিয়ানের সার্টিফায়েড কপি ও ডিসিআর প্রদান
  • ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা
  • ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ

এছাড়া ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেন,
“ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। এই নতুন ডিজিটাল ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং এটিকে ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি, বোয়ালিয়া) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ৪

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভবিষ্যতে একটি সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব ভূমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ (সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ) প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি সর্বস্তরের মানুষকে মেলায় এসে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু ১৯ মে

সময়: ১০:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২১ মে পর্যন্ত।

রবিবার (১৭ মে) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ মে সকাল ১০টায় ভূমি ভবন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • ই-নামজারির আবেদন গ্রহণ
  • অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা
  • খতিয়ানের সার্টিফায়েড কপি ও ডিসিআর প্রদান
  • ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা
  • ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ

এছাড়া ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেন,
“ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। এই নতুন ডিজিটাল ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং এটিকে ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি, বোয়ালিয়া) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অফিসে না থেকেও বেতন তোলার অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে