Dhaka ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৬ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে আয়শা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে আয়শা বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল মালবোঝাই একটি ভ্যানগাড়ি। অসাবধানতাবশত শিশুটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশু আয়শার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

সময়: ০৭:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে আয়শা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে আয়শা বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল মালবোঝাই একটি ভ্যানগাড়ি। অসাবধানতাবশত শিশুটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশু আয়শার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো