রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের শহীদ সাগর স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) এবং সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামরুল)সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক চর্চা বজায় রেখে জনগণের অধিকার রক্ষায় যুবদল সবসময় সোচ্চার থাকবে।
পথসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 


























