Dhaka ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারণা

  • Reporter Name
  • সময়: ১০:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়; পুরোনো ফুটেজ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন করতে দেখা যায়। ভিডিও ধারণের সময় আশপাশে সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ভিডিওতে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়। এছাড়া চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় আবরার শাহরিয়ার বলেন, ‘ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমান ছাত্ররাজনীতির প্রেক্ষাপটে ভিডিওটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে ছাত্রশিবিরের সাংগঠনিক উপস্থিতি ও ছাত্র সংসদের নেতৃত্বের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এসব বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘জিরো পয়েন্ট ও ১ নম্বর গেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল বা আজকের কোনো শোডাউনের তথ্য পাওয়া যায়নি। এটি অনেক আগের ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পাস বন্ধের সময় ভোর বা সকালে লোকচক্ষুর আড়ালে কয়েকজন শোডাউন দিয়ে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘ভিডিওতে নেতৃত্বদানকারী আবরার শাহরিয়ারের বিষয়ে ইতোমধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের কোনো তৎপরতা বরদাশত করা হবে না। ভিডিওতে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারণা

সময়: ১০:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬