Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

  • Reporter Name
  • সময়: ০৯:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমখালী নইছড়া খাল অবৈধভাবে দখল ও ভরাটের কারণে এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে রান্নাবান্না বন্ধ হয়ে অনেক পরিবারকে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

বুধবার (২৪ জুন) বিকেলে এ পরিস্থিতির প্রতিবাদে আলমখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত খাল পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন অংশ দখল করে পুকুর, দোকান ও বসতঘর নির্মাণ করেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে প্রধান সড়কসহ গ্রামীণ রাস্তাগুলো ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, পাশাপাশি মসজিদ ও বাজারে যাতায়াতও বন্ধ হয়ে গেছে।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, খালটি ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউপি সদস্য ওমর গনি বলেন, শুষ্ক মৌসুমেও এলাকাটি পানিবন্দি থাকে, তাই দ্রুত খাল খনন ও দখলমুক্ত করা জরুরি।

মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে এলাকার দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

সময়: ০৯:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমখালী নইছড়া খাল অবৈধভাবে দখল ও ভরাটের কারণে এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে রান্নাবান্না বন্ধ হয়ে অনেক পরিবারকে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

বুধবার (২৪ জুন) বিকেলে এ পরিস্থিতির প্রতিবাদে আলমখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত খাল পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন অংশ দখল করে পুকুর, দোকান ও বসতঘর নির্মাণ করেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে প্রধান সড়কসহ গ্রামীণ রাস্তাগুলো ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, পাশাপাশি মসজিদ ও বাজারে যাতায়াতও বন্ধ হয়ে গেছে।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, খালটি ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউপি সদস্য ওমর গনি বলেন, শুষ্ক মৌসুমেও এলাকাটি পানিবন্দি থাকে, তাই দ্রুত খাল খনন ও দখলমুক্ত করা জরুরি।

মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে এলাকার দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

আরও পড়ুনঃ  তাহমিদ হজ গ্রুপের উদ্যোগে ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত