Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৬:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ২১ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে তেঁতুলিয়ায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমান, মাহফুজা মনির পূর্বা, সাংবাদিক, মসজিদের ইমামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সারাদেশে ৬–১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২–৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোসহ শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

সভায় জানানো হয়, উপজেলার প্রায় সাড়ে ২২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৩ হাজার শিশুকে নীল রঙের এবং ১৯ হাজার ৫০০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিশেষ করে অভিভাবকদের শিশুদের ক্যাপসুল গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ কর্মপরিধিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা হাসপাতালে ইসিজি কেলেঙ্কারি: তদন্ত শেষ হলেও নীরব কর্তৃপক্ষ, ধামাচাপার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সময়: ০৬:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬