Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৮ Time View

রোকনুজ্জামান রোকন
কুড়িগ্রাম প্রতিনিধি | ২৭ জুন ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে ছাগল, জলবায়ু সহনশীল ফসল ও শাক-সবজির বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত ‘চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এছাড়া সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা বীথিসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্পের আওতায় ৪৬ জন উপকারভোগীকে একটি করে মোট ৪৬টি ছাগল প্রদান করা হয়। এছাড়া ৩৪ জনকে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনের জন্য ৪ কেজি ব্রি ধান-৫২ বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাসকলাই বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার দেওয়া হয়।

একই সঙ্গে ৫৮ জন উপকারভোগীর মাঝে ১৫ প্রজাতির জলবায়ু সহনশীল শাক-সবজির বীজ, একটি করে ঝরনা, একটি স্প্রেয়ার, একটি ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উপকারভোগীরা ছাগল পালন ও জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

সময়: ০৬:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রোকনুজ্জামান রোকন
কুড়িগ্রাম প্রতিনিধি | ২৭ জুন ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে ছাগল, জলবায়ু সহনশীল ফসল ও শাক-সবজির বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত ‘চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এছাড়া সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা বীথিসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্পের আওতায় ৪৬ জন উপকারভোগীকে একটি করে মোট ৪৬টি ছাগল প্রদান করা হয়। এছাড়া ৩৪ জনকে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনের জন্য ৪ কেজি ব্রি ধান-৫২ বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাসকলাই বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার দেওয়া হয়।

একই সঙ্গে ৫৮ জন উপকারভোগীর মাঝে ১৫ প্রজাতির জলবায়ু সহনশীল শাক-সবজির বীজ, একটি করে ঝরনা, একটি স্প্রেয়ার, একটি ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উপকারভোগীরা ছাগল পালন ও জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরণে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন