Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় পৃথক দুই মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৮ Time View

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি স্থানে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ জুন ২০২৬ তারিখ রাত ৯টায় ভাঙ্গুড়া উপজেলার মাস্টারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মাস্টারপাড়া গ্রামের মৃত ময়েন সিকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (২৬)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই রাতে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে রাত ১০টায় উপজেলার পাটুলীপাড়া এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের অপরাধে দিয়ারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. রনি হোসেন (৩০) এবং পাটুলীপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে মো. সোহাগ রানা (২০)-কে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট ও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

ভাঙ্গুড়ায় পৃথক দুই মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

সময়: ০৮:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬