Dhaka ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাটহাজারীতে এলজিইডির এক সড়ক প্রকল্পে ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৫ Time View

স ম জিয়াউর রহমান,
চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফসলি জমি দখল, মাটি কেটে রাস্তা ভরাট এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আবু মোহাম্মদ আবির।

গত ৩০ জুন জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, গুমানমর্দন ইউনিয়নের কাটাপাড়া–শেখ ফরিদ সড়কের উন্নয়নকাজে এলজিইডির সার্ভেয়ার মো. হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সরকারি নিয়ম উপেক্ষা করে তাঁর পৈতৃক ফসলি জমির একটি অংশ দখল করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, রাস্তার এক পাশে ৩ ফুট জায়গা নেওয়ার কথা থাকলেও সেখানে প্রায় ৭ ফুট জমি দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফসলি জমির মাটি কেটে রাস্তা ভরাট করায় জমির একটি অংশ গভীর গর্তে পরিণত হয়েছে। এতে প্রায় ১ গণ্ডা (৮৬৪ বর্গফুট) জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন আবেদনকারী।

তিনি আরও অভিযোগ করেন, জমির নামজারি, খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো ধরনের সরকারি নোটিশ বা বৈধ অধিগ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এর ফলে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আবেদনে ক্ষতিগ্রস্ত জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রতিকারের আশায় ভুক্তভোগী অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং ভূমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “কাজটি জেলা এলজিইডি অফিসের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় তথ্য দিতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, “আমি বিষয়টি খোঁজখবর নিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে কোনো কৃষকের ক্ষতি না হয়।”

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

হাটহাজারীতে এলজিইডির এক সড়ক প্রকল্পে ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

সময়: ১২:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

স ম জিয়াউর রহমান,
চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফসলি জমি দখল, মাটি কেটে রাস্তা ভরাট এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আবু মোহাম্মদ আবির।

গত ৩০ জুন জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, গুমানমর্দন ইউনিয়নের কাটাপাড়া–শেখ ফরিদ সড়কের উন্নয়নকাজে এলজিইডির সার্ভেয়ার মো. হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সরকারি নিয়ম উপেক্ষা করে তাঁর পৈতৃক ফসলি জমির একটি অংশ দখল করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, রাস্তার এক পাশে ৩ ফুট জায়গা নেওয়ার কথা থাকলেও সেখানে প্রায় ৭ ফুট জমি দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফসলি জমির মাটি কেটে রাস্তা ভরাট করায় জমির একটি অংশ গভীর গর্তে পরিণত হয়েছে। এতে প্রায় ১ গণ্ডা (৮৬৪ বর্গফুট) জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন আবেদনকারী।

তিনি আরও অভিযোগ করেন, জমির নামজারি, খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো ধরনের সরকারি নোটিশ বা বৈধ অধিগ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এর ফলে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আবেদনে ক্ষতিগ্রস্ত জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রতিকারের আশায় ভুক্তভোগী অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং ভূমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি