Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে ‘প্রিয়জন গ্রুপ’: যাতায়াতের জন্য অটোরিকশা ও আর্থিক সহায়তা প্রদান ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, আলোচনা করেন ইউএনও ফারজানা ইয়াসমিন ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমার নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল কুমারখালীতে ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার তানোরের ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের জোর দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ১১:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিআরডিবির কর্মকর্তা রাজিবুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিআরডিবি সভাপতি অরুণ গোলদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, নিপুণ বিশ্বাস, ডলি ফোজদার, সুপ্রিয়া গোলদারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই করতে কৃষি, যুব উন্নয়ন ও সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫০ জন সুফলভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা রাজিবুল হাসান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সময়: ১১:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিআরডিবির কর্মকর্তা রাজিবুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিআরডিবি সভাপতি অরুণ গোলদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, নিপুণ বিশ্বাস, ডলি ফোজদার, সুপ্রিয়া গোলদারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই করতে কৃষি, যুব উন্নয়ন ও সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫০ জন সুফলভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা রাজিবুল হাসান।

আরও পড়ুনঃ  রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান মজিদ