Dhaka ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! উখিয়ায় বিজিবির জালে ২ চোরাকারবারি, উদ্ধার ১২ লাখ ৪৮ হাজার টাকা টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা ডিম বোঝায় ট্রাকের দুর্ঘটনা,ডিম কুড়াতে সড়ক অবরোধ,সড়ক দুর্ঘটনায় নিহত ৫,অতিউৎসাহী হয়ে একাধিক বাসে দুর্বৃত্তদের আগুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!!

  • Reporter Name
  • সময়: ০৮:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৩ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (১২ জুলাই ২০২৬) রাত ১২টা ১০ মিনিট থেকে ১টার মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের সি-২ নম্বর আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ ও তার সঙ্গে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ে মোড়ানো কালো পলিথিনের মধ্যে রাখা CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (২৫)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের আঙ্গুরত কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোজাম্মেল হক এবং মাতার নাম মোছা. গোলাপ বানু।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(ক) অনুযায়ী বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##

আরও পড়ুনঃ  ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!!

সময়: ০৮:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (১২ জুলাই ২০২৬) রাত ১২টা ১০ মিনিট থেকে ১টার মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের সি-২ নম্বর আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ ও তার সঙ্গে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ে মোড়ানো কালো পলিথিনের মধ্যে রাখা CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (২৫)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের আঙ্গুরত কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোজাম্মেল হক এবং মাতার নাম মোছা. গোলাপ বানু।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(ক) অনুযায়ী বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##

আরও পড়ুনঃ  ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার