Dhaka ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৮:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫১ Time View

মো. মেহেদী হাসান ,

ভাঙ্গুড়া, পাবনা

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির অভিযোগে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে পৃথক এসব কর্মসূচি থেকে পাবনায় এনসিপিকে (জাতীয় নাগরিক কমিটি) অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আজ রবিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির পার্টি অফিস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিস চত্বরে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মূন ও সদস্য সচিব লিখন সরকার ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সেলিম, কাওসার,রতন সহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার পাবনার শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিনে নাটোরে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও মিথ্যাচার করেছেন। বক্তারা অবিলম্বে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নেতারা ভাঙ্গুড়া উপজেলায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় বক্তারা আরো বলেন একজন প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে এধরনের মন্তব্য করা মোটেও কাম্য নয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা

সময়: ০৮:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬