Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জেলা পুলিশের একটি বিশেষ দল।

শনিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন দুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা দুর্গত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন,
“দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের জন্য জেলা পুলিশের সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”

টানা বৃষ্টিতে চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে কক্সবাজার জেলা পুলিশের মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের সহায়তায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনঃ  বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

সময়: ১১:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জেলা পুলিশের একটি বিশেষ দল।

শনিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন দুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা দুর্গত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন,
“দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের জন্য জেলা পুলিশের সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”

টানা বৃষ্টিতে চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে কক্সবাজার জেলা পুলিশের মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের সহায়তায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনঃ  জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক