Dhaka ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ

  • Reporter Name
  • সময়: ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯৪ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ:

নওগাঁর মান্দা উপজেলায় অবশেষে আইনি ও প্রাতিষ্ঠানিক সকল নিয়ম মেনে সড়কের পাশের গাছ কাটার কাজ শুরু হয়েছে। সড়ক প্রশস্তকরণ, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং গাছের ছায়ায় ক্ষতিগ্রস্ত হওয়া পার্শ্ববর্তী ফসলি জমি রক্ষার স্বার্থেই সরকারি নিয়মনীতি মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের প্রত্যক্ষ উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি সড়কের পাশে ২০০৫ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বেশ কিছু ইউক্যালিপটাস ও আমগাছ রোপণ করা হয়েছিল। দীর্ঘ দুই দশকে গাছগুলো বড় হয়ে ওঠায় সড়ক দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তা সম্প্রসারণের কাজ আটকে ছিল। এছাড়া, ইউক্যালিপটাস গাছের শিকড় ও অতিরিক্ত ছায়ার কারণে সড়কের পাশের কৃষিজমিতে ফলন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। কৃষকদের এই দীর্ঘদিনের ভোগান্তি ও জনস্বার্থের কথা বিবেচনা করেই গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাছগুলো কাটার পূর্বে নিয়মতান্ত্রিক ও বৈধ উপায়ে উন্মুক্ত নিলামের আয়োজন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারিয়াপুর’ (এফডব্লিউএডি) এবং ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ। গত ১২ জুলাই অনুষ্ঠিত এই উন্মুক্ত নিলামে বিভিন্ন এলাকার মোট ২১ জন গাছ ব্যবসায়ী অংশ নেন। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকা দর হেঁকে গাছগুলো কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ। নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন থেকেই নিয়মতান্ত্রিকভাবে গাছ কাটার কাজ শুরু করেন ক্রেতার নিয়োজিত শ্রমিকরা।

এই নিলাম প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, আইনি ও বিতর্কহীন করতে উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, এফডব্লিউএডি-এর চেয়ারম্যান কে.এম. লুৎফর রহমান খান, মটগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদারুল ইসলাম, গ্রামপুলিশ ও দফাদার মমতাজ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

উদ্যোগটিকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, গাছগুলো কেটে ফেলার ফলে সড়কটি প্রশস্ত করার দীর্ঘদিনের দাবি পূরণ হবে, সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং কৃষকরা তাদের জমিতে পুরোদমে ফসল ফলাতে পারবেন।

নিলামের স্বচ্ছতার বিষয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, “এখানে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। সরকারি ও প্রাতিষ্ঠানিক সকল নীতিমালা কঠোরভাবে অনুসরণ করেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরকেও যথাযথভাবে অবহিত করা হয়েছে।”

তবে একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে এই কাজ সম্পন্ন হলেও, ব্যক্তিগত সুবিধা বা অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ

সময়: ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬