Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত

  • Reporter Name
  • সময়: ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৪ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ফটক (গেট) হঠাৎ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটার পর স্কুল প্রাঙ্গণে আতঙ্কের সৃষ্টি হয়। ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ বা বের হওয়ার সময় হঠাৎ গেটটি ভেঙে পড়ে। এতে দুই ছাত্রী গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ ডিমলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে রেফাট করেন।

ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশ্বাস সংবাদকর্মীকে বলেন হঠাৎ এই ঘটনায় প্লে- নার্সারি নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা গুরুতর আহত হয় বর্তমান তারা রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মনীষা নামে ছাত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত

সময়: ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬