Dhaka ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭৬ Time View

মো. মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি:


সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে এক আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌভ্রমণে অংশগ্রহণকারীরা জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং আনন্দঘন পরিবেশে সময় কাটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ান-এর ইকবাল আহমেদ সরকার, মোহনা টেলিভিশন-এর আতিক, আরটিভি-এর আজহারুল হক, দৈনিক সংবাদ-এর আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও দৈনিক দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শাকিল মোল্লাসহ পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক, সম্প্রীতিমূলক ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত

সময়: ১২:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মো. মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি:


সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে এক আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌভ্রমণে অংশগ্রহণকারীরা জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং আনন্দঘন পরিবেশে সময় কাটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ান-এর ইকবাল আহমেদ সরকার, মোহনা টেলিভিশন-এর আতিক, আরটিভি-এর আজহারুল হক, দৈনিক সংবাদ-এর আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও দৈনিক দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শাকিল মোল্লাসহ পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক, সম্প্রীতিমূলক ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের